আইডিএলসির ঋণঝুঁকি কর্মশালা সম্পন্ন
প্রতিষ্ঠানের কর্মীদের কর্মদক্ষতা ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ঋণঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমন্বয় করে ক্রিসেল লিমিটেড অব ইন্ডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান ক্রিসেল এক্সিকিউটিভ ট্রেইনিং।নানা ধরনের ব্যবসায় প্রয়োজনীয় পুঁজি সম্পর্কে প্রতিষ্ঠানের কর্মীদের তুলনামূলক বিবেচনাশক্তি জাগিয়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র পুঁজির ব্যবসার উন্নয়ন ও ঝুঁকি, ঝুঁকিপূর্ণ ঋণপণ্যের ব্যবহার, এসএমই খাতের ঋণঝুঁকি এবং এসএমই গ্রাহকদের ঋণঝুঁকি শনাক্তকরণসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ভারত থেকে আসা প্রশিক্ষক প্রলয় মজুমদার ও মনীষ ত্রিপাঠী। আইডিএলসির সিআরএস টিমের ২৬ জন সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।