আইডিএলসির এমডি হলেন জামাল উদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩০১তম পরিচালনা পর্ষদ সভায় এম জামাল উদ্দিন প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। জামাল উদ্দিন ২৭ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত। তিনি ১৯৯৪ সালে আইডিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন। আইডিএলসির ইতিহাসে এই প্রথম ব্যবস্থাপনা পরিচালক পদে কোম্পানির অভ্যন্তরীণ কাউকে নিয়োগ দেওয়া হলো। আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ বলেন, ‘এম জামাল উদ্দিন যোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করি।’
বিজ্ঞপ্তি