আইডিএলসির মিউচুয়াল ফান্ডের যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রথম বে-মেয়াদি (ওপেন এন্ডেড) মিউচুয়াল ফান্ড-আইডিএলসি ব্যালান্সড ফান্ড। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. মোহাম্মদ মুসা, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি রাজিব কুমার দে। বিজ্ঞপ্তি