প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ২২-২৩ জানুয়ারি স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে নামে শিক্ষাবিষয়ক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আইডিপি এডুকেশনের পক্ষ থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার এইচ ই গ্রেগ উইলক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিপির কান্ট্রি ডিরেক্টর রবি চন্দ্রন এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ। এতে সহযোগিত করে অস্ট্রেলিয়া হাইকমিশনের অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন। বিজ্ঞপ্তি।