আইন ভঙ্গ করায় দুটি ব্রোকারেজ হাউসকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্জিন ঋণ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুটি ব্রোকারেজ হাউসকে তিন লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ব্রোকারেজ হাউস দুটি হলো কে এইচ বি সিকিউরিটিজ (ডিএসই সদস্য নম্বর ১৪৩) ও অ্যালোকো সিকিউরিটিজ লিমিটেডকে (ডিএসই সদস্য নম্বর ১৩৯)।আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঋণ প্রদান-সংক্রান্ত বিধি (মার্জিন রুলস ১৯৯৯-এর রুল ৩(২) ভঙ্গ করায় প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়।