আইন লঙ্ঘন করায় তিন ব্রোকারেজ হাউসকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্রোকারেজ হাউসকে সাত লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ওই দিন বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব ব্রোকারেজ হাউসকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস, গ্লোব সিকিউরিটিজ এবং আইল্যান্ড সিকিউরিটিজ। এদের মধ্যে গ্লোব সিকিউরিটিজকে তিন লাখ এবং রিলায়েন্স ব্রোকারেজ ও আইল্যান্ড সিকিউরিটিজের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, প্রতিষ্ঠান তিনটি ঋণবিধি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করে গ্রাহকদের অতিরিক্ত ঋণসুবিধা দিয়েছে।