আইনের খসড়া কাল অর্থ মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) আইনের খসড়া কাল রোববার অর্থ মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে। আজ শনিবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার ডিএসইর বোর্ড সভায় আইনটির খসড়া অনুমোদন করা হয়।ওই দিন বিকেল এক সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি রকিবুর রহমান জানান, ডিএসইর বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ডিমিউচুয়ালাইজেশনের ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ বা প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।আগামীকাল আইনের খসড়া অর্থ মন্ত্রণালয় ও এসইসিতে জমা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে রকিবুর রহমান আরও জানান, অর্থ মন্ত্রণালয় আইনের খসড়া যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করবে। সংসদে তা পাস হলে ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া শুরু হবে। ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হলে বাজারে সবার জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়বে, যা বাজারের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি।ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তুত করে।