আইপিইউ সম্মেলনের খরচে মূসক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন আয়োজনের সরকারি ব্যয়ের ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এই বিশেষ আদেশ জারি করেন।
১ এপ্রিল থেকে গতকাল বুধবার পর্যন্ত এই সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এনবিআরের আদেশে বলা হয়, এই সম্মেলন অনুষ্ঠানের খরচ থেকে মূসক বাদ দিলে সরকারের কিছুটা সাশ্রয় হবে—এমন পর্যবেক্ষণ দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। আদেশে আরও বলা হয়, এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাকর অনুষ্ঠান।