আইপিএফএফ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের আওতায় বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হবে কাল মঙ্গলবার।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থসচিব মোহাম্মদ তারেক। বিজ্ঞপ্তি।