আইপিডিসি এখন আইপিডিসি ফাইন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি) নাম পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটি এখন থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নামে ব্যবসা করবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। আইপিডিসি ১৯৮১ সালে যাত্রা শুরু করে। এটি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত। নিজস্ব প্রতিবেদক