আইপিডিসির একাংশ অধিগ্রহণ করবে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট কোম্পানির (আইপিডিসি) একটি অংশ অধিগ্রহণ করবে।
এ লক্ষ্যে ব্র্যাক সম্প্রতি আইপিডিসির এক শেয়ারহোল্ডার আগা খান অর্থনৈতিক উন্নয়ন তহবিলের (একেএফইডি) সঙ্গে সম্প্রতি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, একেএফইডির পরিচালক সুলতান আলি আলানা, ব্র্যাকের গ্রুপ সিএফও শিবনারায়ণ কৈরি, আরএসএ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সামীর আহমেদ, সিওও তারিক আই খান, আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার।