আইবিএ-রবির উদ্যোগে শুরু হচ্ছে ব্র্যান্ডিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যান্ডিংয়ে আগামী প্রজন্মের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্টার বিজনেস স্কুল ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইট্জ-২০১২’।প্রতিযোগিতাটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আইবিএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে আইবিএর পরিচালক অধ্যাপক জি এম চৌধুরী, আইবিএ কমিউনিকেশন্স ক্লাবের মডারেটর খালেদ মাহমুদ এবং রবির প্রধান মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এ উপলক্ষে গতকাল একটি কর্মশালাও আয়োজন করা হয়। মোট চারটি আকর্ষণীয় রাউন্ডে সম্পন্ন হবে প্রতিযোগিতাটি। আজ ১৬ মার্চ শুক্রবার প্রথম, কাল ১৭ মার্চ দ্বিতীয় ও পরশু ২৩ মার্চ তৃতীয় রাউন্ড এবং ৩০ মার্চ র‌্যাডিসন হোটেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে বিজয়ী দল এক লাখ টাকা, প্রথম রানারআপ ৫০ হাজার টাকা ও দ্বিতীয় রানারআপ ৩০ হাজার টাকা পাবে।