আইবিএফবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করসংক্রান্ত বিষয় সহজকরণ এবং ব্যবসার সুবিধার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইন বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।গতকাল রোববার শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান এম হাফিজউদ্দীন খান। সম্মেলনে আইবিএফবির সহসভাপতি সাইদুল আলম ও তানভীর ইমামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।