প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আন্তদেশীয় বাণিজ্যে অর্থায়ন’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করেছে। আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে গত শনিবার অনুষ্ঠিত এ সেমিনারে মুখ্য আলোচক ছিলেন হংকংভিত্তিক ইন্টারলিঙ্কেজেস কনসালট্যান্সি লিমিটেডের (আইসিএল) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিন্দিতা ঘোষ। সেমিনারে অন্যান্যের মধ্যে ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আইবিএফবির সহসভাপতি মো. ওমর সাফায়াত কাওসার, ইন্ডাস্ট্রি লিডারশিপ কমিটির চেয়ারম্যান এ কে চৌধুরী, অর্থ কমিটির ভাইস চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী, সাবেক ব্যাংকার অরুণাংশু দত্ত, প্রকৌশলী নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি