আইবিএর সাবেক অধ্যাপকের আশা ইউনিভার্সিটিতে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক অধ্যাপক এবং পরিচালক ইকবাল আহমদ সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে যোগ দিয়েছেন। তিনি ৩৮ বছর আইবিএতে শিক্ষকতা করেছেন। অধ্যাপক ইকবাল আহমদ বাংলাদেশ বিমান, সাধারণ বিমা করপোরেশন বোর্ডের পরিচালক এবং ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংকসহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শকেরও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি