আইবিসিএফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ইসলামিক ব্যাংকিং: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে সম্প্রতি বিএবি কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে আইবিসিএফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমির যাত্রা। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ইসলামিক ব্যাংকার এম আজিজুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরিদ উদ্দিন আহমেদ ও মো. আব্দুর রহমান সরকার। কর্মশালায় ১৬টি ব্যাংকের ২৫ জন উচ্চপর্যায়ের নির্বাহী অংশ নেন। প্রধান অতিথি বিএবি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।