প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ। গত ২৯ জানুয়ারি আইবিসিএফের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়। আরাস্তু খান বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। আবদুস সামাদ এস আলম গ্রুপ এবং একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। তিনি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি