আইস টেকনোলজিসের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক লিমিটেড তাদের এইচআরএম সলিউশনের সহযোগিতা প্রদানকারী হিসেবে বেছে নিয়েছে আইএফএস অ্যাপ্লিকেশনসকে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে আইএফএসের একমাত্র পরিবেশক হিসেবে আইস টেকনোলজিস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান ও আইস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত জামিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইস টেকনোলজিসের সিওও জাহিদ খান, স্ট্র্যাটেজিক সেলসের প্রধান আসিফ হাসান, করপোরেট সেলসের প্রধান আতাউর রহমান, যমুনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মুরতজা, আইটিপ্রধান আহমেদ নেওয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি।