আইসিএইডব্লিউর সঙ্গে আইসিএবি নেতাদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) নেতারা গত শনিবার ঢাকায় এক বৈঠকে মিলিত হয়েছেন।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এর আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কৌশলগত অগ্রগতি, বাস্তবায়ন ও নবায়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএইডব্লিউর পেশাগত মান বিষয়ের পরিচালনপ্রধান মার্টিন ব্যাটসফোর্ড, জ্যেষ্ঠ ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক জোনাথন ওয়ারেল, বাংলাদেশে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত খান প্রমুখ।
এ ছাড়া আইসিএবির কার্যনির্বহী পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।