আইসিএবি প্রতিনিধিদল জেনেভা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকা-উন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধিদল গত মঙ্গলবার জেনেভা গেছে। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন আইসিএবির কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি আব্বাস উদ্দীন খান।প্রতিনিধিদলটি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের সচিবালয়ে সুশাসন, আন্তর্জাতিক হিসাব মান ও হিসাব প্রতিবেদনের কলাকৌশলের বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলন এবং আইএসএআরের ২৭তম অধিবেশনে যোগ দিতে জেনেভায় যায়।ইউরোপের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টসের (আইএফএসি) বোর্ড সদস্যরাও এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বিজ্ঞপ্তি।