আইসিএবি সেরা প্রতিবেদন ও হিসাবের পুরস্কার দিল
সেরা বার্ষিক প্রতিবেদন ও হিসাবের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) নবম জাতীয় পুরস্কার দিয়েছে।গত ৩০ ডিসেম্বর ঢাকায় একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ।আর্থিক খাতে ব্যাংক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও শাহ্জালাল ব্যাংক। আর্থিক খাতে অব্যাংকিং বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স ও গ্রিনডেল্টা ইনস্যুরেন্স। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ফিনিক্স ইনস্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং।অ-আর্থিক খাতে ম্যানুফ্যাকচারিং বিভাগে সেরা বার্ষিক ও হিসাব প্রতিবেদনের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে সিঙ্গার বাংলাদেশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও বার্জার পেইন্টস। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে বাংলাদেশ ল্যাম্পস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনেটা, স্কয়ার ফার্মা, রেকিট-বেনকিজার, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রাণ, বেক্সিমকো ফার্মা, পদ্মা অয়েল ও বিওসি বিডি।তথ্য ও প্রযুক্তিতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে বাংলাদেশ অনলাইন লিমিটেড।এনজিও ও ক্ষুদ্রঋণ অর্থায়নকারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও সাজিদা ফাউন্ডেশন। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে উদ্দীপন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে অগ্রণী ব্যাংক, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।