আইসিএবির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি) নির্বাচন-২০১২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় রাজধানীর কারওয়ান বাজারের আইসিএবি ভবনে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণের পর বিকেল পাঁচটায় শেষ হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিন বছর পর পর আইসিএবির কাউন্সিল ও ডিআরসির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ জন কাউন্সিল সদস্য ও নয়জন ডিআরসি প্রতিনিধি নির্বাচিত হবেন। আইসিএবির সিনিয়র ডেপুটি সেক্রেটারি নাঈম আহমেদ বলেন, আইসিএবির সদস্য সংখ্যা এক হাজার ২৫২। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই ভোট দিয়েছেন। প্রথমবারের মতো এবার বিদেশে অবস্থানরত সদস্যরাও অনলাইনে ভোট দিয়েছেন। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।