আইসিএবির ঢাকা অঞ্চলের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এইচ খসরু। এ ছাড়া মাসুদ পারভেজ সচিব নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির মিলনায়তনে আইসিএবি ঢাকা অঞ্চলের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত ঢাকা আঞ্চলিক কমিটির অন্য সদস্যরা হলেন: মো. আতিকুর রহমান, মো. আকবর হোসেন, মো. গোলাম কিবরিয়া, ইমরান আহমেদ, এ কে এম সাইফ উল্লাহ কাউসার, মোস্তফা কামাল ও মো. মাহমুদ হোসেন। বিজ্ঞপ্তি।