আইসিএবির নতুন কাউন্সিল সদস্য নির্বাচিত
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল নির্বাচন ও ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) নির্বাচন-২০১২ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে প্রতিষ্ঠানের সদস্যরা ঢাকার ১৮ জন ও চট্টগ্রামের দুজন কাউন্সিল সদস্য এবং ডিআরসির নয়জন সদস্য নির্বাচিত করেন। এসব নির্বাচিত প্রতিনিধি ২০১৩-১৫ সাল মেয়াদে আইসিএবির নেতৃত্ব দেবেন। আইসিএবির নবনির্বাচিত কাউন্সিল সদস্যরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। নতুন কাউন্সিল সদস্যরা হলেন: আনোয়ার উদ্দিন চৌধুরী, আবু সাইদ মোহাম্মদ নাঈম, মুহাম্মদ ফরহাদ হুসাইন, মো. হুমায়ুন কবির, আদিব হোসেন খান, মোহাম্মাদ ফারুক, দেওয়ান নূরুল ইসলাম, নাছির উদ্দিন আহমেদ, মো. আবদুস সালাম, কামরুল আবেদীন, আক্তার সোহেল কাশেম, এ এফ নেছাউদ্দিন, গোপাল চন্দ্র ঘোষ, মো. সাইফুল ইসলাম, মো. শাহাদাত হুসাইন, মো. আবু সাঈদ খান, মসিহ্ মালিক চৌধুরী ও আব্বাস উদ্দিন খান।ডিআরসির সদস্যরা হলেন: মোহাম্মদ সাবির আহমেদ, মো. সেলিম রেজা, মো. ইফতেখার আলী, মোহাম্মদ খায়রুল আলম, মিজানুর রহমান, মো. ফকরুল ইসলাম, মো. জাকারিয়া, মো. ইয়াছিন মিয়া ও মো. মঞ্জুর আলম।