আইসিএবির নতুন কেন্দ্রীয় পাঠাগারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদধারী হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কেন্দ্রীয় পাঠাগার নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কারওয়ানবাজারের সিএ ভবনে গতকাল সোমবার এ পাঠাগারটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পাঠাগার উদ্বোধন শেষে আইসিএবির কাউন্সিল হলে এক সভায় অংশ নেন তিনি। সেখানে আইসিএবির সার্বিক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। আইসিএবি প্রেসিডেন্ট মসিহ্ মালিক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘দেশে ব্যবসা খাতে হিসাবের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সনদধারী হিসাববিদদের ভূমিকা এখন আগের চেয়ে বেড়েছে।’
সভায় জানানো হয়, আইসিএবি ঢাকা ও চট্টগ্রামে ছাত্রছাত্রী ও সদস্যদের জন্য প্রায় ২০ হাজার বই, ম্যানুয়েল হ্যান্ডবুক, জার্নাল ও গবেষণাপত্রসমৃদ্ধ দুটি পাঠাগার পরিচালনা করছে।