আইসিএবির নতুন নেতৃত্ব নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল আবেদীন, সভাপতি
কামরুল আবেদীন, সভাপতি

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল আবেদীন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আদিব হোসেন খান, মো. সাইফুর রহমান মজুমদার ও মাহমুদুল হাছান খসরু। গত শনিবার আইসিএবির কাউন্সিল সভায় তাঁরা ২০১৬ সালের জন্য নির্বাচিত হন।
সভাপতি কামরুল আবেদীন এম জে আবেদীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ১৯৮৬ সালে আইসিএবির সহযোগী সদস্য ও ১৯৯২ সালে ফেলো সদস্য হন। জনাব কামরুল ২০১৪ ও ২০১৫ সালে আইসিএবির সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ঢাকা আঞ্চলিক কমিটির বিভিন্ন পদে ছিলেন।
সহসভাপতি আদিব হোসেন খান রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলো সদস্য। জনাব আদিব মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাকের বোর্ড সদস্য।
মো. সাইফুর রহমান মজুমদার চট্টগ্রামের মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও মিনহার গ্রুপের পরিচালক। ২০১২ সালে তিনি আইসিএবির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির একজন পরিচালক।
মাহমুদুল হাছান খসরু ইনফোফোর্ট ইউএই-বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মাসকো ইন্টারন্যাশনালের পরিচালক। তিনি ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সদস্য। ২০১১ সালে তিনি আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ইনস্টিটিউট অব অডিটরস বাংলাদেশের একজন সদস্য। বিজ্ঞপ্তি।