আইসিএবির নতুন সভাপতি হলেন শওকত হোসেন

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকা-উন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত হোসেন। আর সহসভাপতি হয়েছেন কামরুল আবেদীন, নাসিম আনোয়ার ও দেওয়ান নুরুল ইসলাম।
গতকাল শনিবার আইসিএবির পর্ষদ সভায় তাঁদের ২০১৪ সালের জন্য নির্বাচিত করা হয়।
শওকত হোসেন হলেন আইসিএবির ৪২তম সভাপতি। তিনি বর্তমানে হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার ও ইউনিয়ন ব্যাংকের পরিচালক।
কামরুল আবেদীন ১৯৮৬ সালে আইসিএবির সহযোগী সদস্য ও ১৯৯২ সালে ফেলো সদস্য হন। তিনি এম জে আবেদীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার।
দেওয়ান নুরুল ইসলাম বর্তমানে গ্রান্ট থর্টন কনসাল্টিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
নাসিম আনোয়ার সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। বিজ্ঞপ্তি।