আইসিএবির নবনির্বাচিত সভাপতি পারভিন মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন পারভিন মাহমুদ। তিনি আইসিএবির কাউন্সিল সদস্য। আইসিএবির ইতিহাসে পারভিন মাহমুদ প্রথম মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সভাপতি নির্বাচিত হলেন। তিনি বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি একনাবিনের অংশীদার; এসএমই ডেভেলপমেন্ট অব বাংলাদেশের জাতীয় উপদেষ্টা প্যানেলের সদস্য এবং ইউসেফের ভাইস চেয়ারপারসন। এ ছাড়া ২০১১ সালের জন্য আইসিএবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাহাদাত হোসেন, আবদুল সালাম ও নাসিম আনোয়ার। বিজ্ঞপ্তি।