আইসিএবির প্রেসিডেন্ট পারভীন মাহমুদ লন্ডন গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলা-দেশের (আই-সিএবি) প্রেসি-ডেন্ট পারভীন মাহমুদ গতকাল লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন।পারভীন মাহমুদ সেখানে আগামীকাল শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া তিনি লন্ডনে এইচএমআরসি আয়োজিত টেক্স ইনভেস্টিগেশন বা কর অনুসন্ধান বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।এর আগে আইসিএবি এবং আইসিএইউডব্লিউর মধ্যে হিসাব নিরীক্ষণ পেশার উন্নয়নের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি।