আইসিএবির ১৯তম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রোববার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। এতে বক্তব্য দেন আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ ও সহসভাপতি মো. আবদুস সালাম।সমাবর্তন অনুষ্ঠানে মোট ২৩২ জন অ্যাকাউন্ট্যান্ট এসিএ (অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস) সনদ লাভ করেন। এতে আইসিএবির প্রথম মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাপ্রেসিয়েশন মেডেল গ্রহণ করেন সুরাইয়া জান্নাত খান। বিজ্ঞপ্তি।