প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ঘোষিত বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৫-এর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের হাতে তুলে দেন। বিজ্ঞপ্তি।