আইসিএমএবি সেরা করপোরেট অ্যাওয়ার্ড পেল সামিট পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবারও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ঘোষিত বিদ্যুৎ উৎপাদন ক্যাটাগরিতে সেরা করপোরেট অ্যাওয়ার্ড-২০১৫-এর প্রথম পুরস্কার পেয়েছে সামিট পাওয়ার লিমিটেড। এ নিয়ে টানা চতুর্থবারের এ স্বীকৃতি পেল সামিট পাওয়ার। রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কারটি তুলে দেন। সামিট পাওয়ারের পক্ষে তা গ্রহণ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল (অব.) আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক সালমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।