আইসিএমএবিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিএমএবির প্রেসিডেন্ট আবু সাঈদ মো. শায়খুল ইসলাম সম্প্রতি রাজধানীর আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আইসিএমএবি ডিজিটালাইজেশনের পথে এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে ভর্তি-ইচ্ছুরা www.icmaberp.org ওয়েবসাইটে গিয়ে ভর্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে আইসিএমএবির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।