আইসিএমএবির ঢাকা শাখার নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম জহির উদ্দিন হায়দার
এস এম জহির উদ্দিন হায়দার

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা শাখার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম জহির উদ্দিন হায়দার। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মঞ্জুর মো. সাইফুল আজম। ঢাকার নীলক্ষেতে আইসিএমএ ভবনে সম্প্রতি অনুষ্ঠিত সংস্থার এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়। সভায় মো. মুশফিকুর রহমান ও এস এম আফজাল উদ্দীন যথাক্রমে ভাইস চেয়ারম্যান ও সম্পাদক নির্বাচিত হন। এস এম জহির উদ্দিন বর্তমানে এনার্জি কনফিডেন্স পাওয়ার ভেঞ্চারের প্রধান অর্থ কর্মকর্তা। সাইফুল আজম ল্যাবএইড গ্রুপের সিএফও হিসেবে কর্মরত আছেন। মুশফিকুর রহমান এসেন্ট গ্রুপের অর্থ মহাব্যবস্থাপক এবং আফজাল উদ্দীন পিনাকি গ্রুপের অর্থ ও হিসাব মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।
বিজ্ঞপ্তি