আইসিএমএবির নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল আহমেদ চৌধুরী, আবদুর রহমান খান
জামাল আহমেদ চৌধুরী, আবদুর রহমান খান

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল আহমেদ চৌধুরী। এ ছাড়া মমতাজ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ সেলিম সহসভাপতি, মো. আবদুর রহমান খান সচিব এবং স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
জামাল আহমেদ চৌধুরী এর আগে দুই মেয়াদে আইসিএমএবির সহসভাপতি ও সচিব ছিলেন। তিনি প্রতিষ্ঠানের ঢাকা শাখা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক। জামাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রিধারী।
মমতাজ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক। মোহাম্মদ সেলিম বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে কর্মরত।
মো. আবদুর রহমান খান বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব পদে কর্মরত। এর আগে তিনি আয়কর প্রশাসনে দেশে-বিদেশে প্রায় ২২ বছর কাজ করেন।
স্বপন কুমার বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি