
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি ও সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরিফ খান ও মো. আবদুর রহমান খান। এ ছাড়া জামাল আহমেদ চৌধুরী ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সহসভাপতি এবং অধ্যাপক স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আরিফ খান এর আগে একাধিকবার আইসিএমএবির সহসভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ ছিলেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি এবং জাতীয় ও বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আবদুর রহমান খান বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব পদে কর্মরত। এর আগে তিনি আয়কর প্রশাসনে দেশে-বিদেশে প্রায় ২২ বছর কাজ করেন। তিনি ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতিসংঘের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের পরামর্শক ছিলেন।
বিজ্ঞপ্তি