আইসিএমএবির পদক পেল ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ইসলামী ব্যাংকিং-কার্যক্রম বিভাগে শ্রেষ্ঠ করপোরেট পদক পেয়েছে ইসলামী ব্যাংক।গত সোমবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নানের হাতে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আইসিএমএবির সভাপতি জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে আইসিএমএবির সচিব (সেক্রেটারি) জসিম উদ্দিন আকন্দ, সাবেক সভাপতি ও পদক নির্বাচন কমিটির সভাপতি মোজাফ্ফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।প্রসঙ্গত, ইসলামী ব্যাংক সম্প্রতি ২০১০ সালে শ্রীলঙ্কার হ্যাটন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যৌথভাবে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস (সাফা) পুরস্কারও লাভ করে। বিজ্ঞপ্তি।