আইসিএমএলের সঙ্গে ওরিয়ন ল্যাবরেটরিজের ইস্যু ব্যবস্থাপনা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে ওরিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন ল্যাবরেটরিজের ইস্যু ম্যানেজমেন্টের বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী ওরিয়ন ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার বিষয়ে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইসিএমএল।অনুষ্ঠানে আইসিএমএল এবং ওরিয়ন গ্রুপ ও ওরিয়ন ল্যাবরেটরিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওরিয়ন ল্যাবরেটরিজ ওষুধ কারখানা স্থাপনের জন্য আইপিওর মাধ্যমে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। এ ছাড়া আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা এই কোম্পানির আওতাধীন ২০০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের কাজেও ব্যয় করা হবে। বিজ্ঞপ্তি।