আইসিএসবির গোল্ড অ্যাওয়ার্ড পেল আইডিএলসি ফাইন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড নন-ব্যাংকিং অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভার্নেন্স এক্সেলেন্স ২০১৫-তে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ উপলক্ষে সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে প্রতিযোগিতামূলক বাজারে শুধু মৌলিক, উৎকৃষ্ট করপোরেট গভর্নেন্স এবং অবকাঠামোসমৃদ্ধ প্রতিষ্ঠানগুলোই টিকে থাকতে সমর্থ হবে। আইডিএলসি ক্রমাগত একটি চলমান প্রক্রিয়ায় তার স্টেকহোল্ডারের সব করপোরেট সুশাসন নীতিমালা ও নির্দেশাবলি অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং সর্বোচ্চ নৈতিক ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিজ্ঞপ্তি