আইসিএসবির তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাক্সেশন নাইট উদ্যাপিত হয়েছে।রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গত রোববার এই বর্ষপূর্তির অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন আইসিএসবির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ। বক্তব্য দেন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদ ফারুকি। আরও উপস্থিত ছিলেন ইতরাত হুসাইন, ফিরোজ আহমেদ, সুহেল আহমেদ চৌধুরী, এম নাসীমুল হাই ও মনিরুল আলমসহ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য এবং নতুন কৃতকার্য চার্টার্ড সেক্রেটারিরা। সাক্সেশন নাইটে ইনস্টিটিউটের পরীক্ষায় কৃতকার্য হওয়া নতুন চার্টার্ড সেক্রেটারিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।