আইসিএসবির প্রতিনিধিরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একটি প্রতিনিধিদল সম্প্রতি বাণিজ্যমন্ত্রী গোলাম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে।ছয় সদস্যবিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ।প্রতিনিধিদলটি চার্টার্ড সেক্রেটারিজ পেশার বিভিন্ন দিক সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে।প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ ফরুকী, ভাইস প্রেসিডেন্ট নাসিমুল হাই, কোষাধ্যক্ষ মনিরুল আলম ও সচিব এ কে এম দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।