আইসিএসবির প্রথম বর্ষ উদ্যাপন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্যাপিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ। এতে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদউল্লাহ, মোহাম্মদ ইতরাত হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যরা।মোহাম্মদ সানাউল্লাহ বলেন, চার্টার্ড সেক্রেটারি পেশা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং এ পেশার চাহিদা দিন দিন বাড়ছে। করপোরেট সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি বা সচিবের ভূমিকা প্রণিধানযোগ্য।সানাউল্লাহ আরও জানান, ২০১০ সালের ৭ জুন ‘চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০’ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়, যা ওই বছরের ১৬ জুন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয় এবং আইসিএসবি প্রতিষ্ঠা লাভ করে।মোহাম্মদ আসাদউল্লাহ ইনস্টিটিউটের সদস্যদের সক্রিয় ও সুযোগ্য অংশ নেওয়ার মাধ্যমে আইসিএসবিকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সেরা প্রতিষ্ঠানে রূপদানের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।