আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ৮০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (্আইসিবি) অন্যতম সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২০০৯-১০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে বোনাস শেয়ারে ৭৫ শতাংশ ও নগদে ৫ শতাংশ লভ্যাংশ প্রদান করা হবে।সম্প্রতি কোম্পানির দশম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে কোম্পানির চেয়ারম্যান মো. খোরশেদ হোসেন সভাপতিত্ব করেন। এতে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খন্দকারসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২০০৯-১০ অর্থবছরে ১৩১৯ দশমিক ৩৮ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৭৯৩ দশমিক ৯৬ লাখ টাকা।সভায় আরও জানানো হয়, আলোচ্য অর্থবছরে কোম্পানির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় দাঁড়ায় ১০৯ দশমিক ৯৫ টাকা। বিজ্ঞপ্তি।