আইসিবি ইসলামিক ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জুন বেলা ১১টায় ঢাকার এয়ারপোর্ট রোডে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৫ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২.০৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৮.৭৩ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ০.২৮ টাকা।