আইসিবি ও এএফসির সঙ্গে এসটিএস হোল্ডিংসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএফসি ক্যাপিটালের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে অ্যাপোলো হসপিটালস ঢাকার মালিক প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস। সম্প্রতি রাজধানীর ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান, লঙ্কাবাংলা ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, এসটিএস হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, প্রধান নির্বাহী মো. পারভেজ সাইফুল ইসলাম, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী পরিচালক নাসরীন সুলতানা, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাহবুব হোসেইন মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।