আইসিবি মিউচুয়াল ফান্ডে রেকর্ড লভ্যাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আটটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। আইসিবির চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। আইসিবি জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডে ৮০০ শতাংশ, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডে ৪০০, তৃতীয় ও চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটির জন্য ২৫০, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ২২৫, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১১০, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১৩০ এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আইসিবির জন্য ইউনিটপ্রতি ৪০ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। আইসিবি আরও জানিয়েছে, ফান্ডগুলো গঠনের পর এবারই সর্বোচ্চ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।