আইসিবি সিকিউরিটিজের ২০০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ২০০৯-১০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির দশম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান দীনা আহসান সভাপতিত্ব করেন। এতে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ছানাউল হকসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়ায় ৪৩৯৮ দশমিক ৪৮ লাখ টাকা। আর নিট মুনাফা হয় ৩৮৭০ দশমিক ৩৮ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ১০৬ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি।