আইসিবির আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এক বছর বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনাধীন আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, আইসিবি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম মিউচুয়াল ফান্ডের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।