আইসিবির এজিএম, ইজিএম ও বোর্ড সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পর্ষদ সভা, বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকালে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।

ফায়েকুজ্জামান বলেন, সকাল সাড়ে নয়টায় আইসিবির পর্ষদ সভা, সাড়ে ১০টায় ইজিএম এবং সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।