আইসিবির নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার ও অফিসার পদে সরাসরি নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ১০ ডিসেম্বর এসব পদে নিয়োগের জন্য এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একই দিন কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ পরীক্ষা থাকায় আইসিবির নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। বিজ্ঞপ্তি।